সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাড়ফুঁকের নামে ছাত্রী ধর্ষণের অভিযোগে কবিরাজ কারাগারে

বরিশালের মুলাদী উপজেলার চর বাটামারা গ্রামে ঝাঁড়ফুঁক করার ছলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির সরদার নামে এক ভন্ড কবিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আসামি হুমায়ুনকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

হুমায়ুন সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।
একই সাথে চর বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে নির্যাতিতার বাবা বাদী হয়ে একমাত্র হুমায়ুনকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, শিশুটির শারীরিক সমস্যা থাকায় স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করার জন্য গত সোমবার দুপুরে হুমায়ুনকে ডেকে আনা হয়। ঘরের একটি কক্ষে মেয়েকে ঝাড়ফুঁক করছিল হুমায়ুন। এসময় শিশুটির বাবা-মাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।

পরে বদ্ধ কক্ষে ঝাড়ফুঁকের নামে শিশুটিকে ধর্ষণ করে সে। বিষয়টি টের পেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নির্যাতিতাকে মেডিকেলে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত