মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অ্যান্টার্কটিকাতে প্রথমবারের মতো ৩৬ জনের করোনা শনাক্ত

করোনার ভয়াল থাবা থেকে বাদ গেলো না বরফঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকাও। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি শনাক্তের এক বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেলো। চলতি সপ্তাহে দুজন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৬ জন চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের।

এক সেনা সদস্য বলেন, আমাদের দুটি গবেষণা কেন্দ্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য চিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

এক চিকিৎসক বলেন, একটি জাহাজে একজনের শরীরে ভাইরাসটি সংক্রমণ হয়। পরে সেখানে থাকা বাকি সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অ্যান্টার্কটিকায় চিলির অন্তত ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা হানা দেয়ায় আপাতত সবগুলোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চিলি বাদেও অন্য দেশের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র রয়েছে মহাদেশটিতে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী