বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বাবলুর রহমানের যোগদান

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা হিসাবে মো. বাবলুর রহমান খান যোগদান করেছেন। ২১ ডিসেম্বর (সোমবার) তিনি এ পদে যোগ দেন।

এর আগে সর্বশেষ পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা হিসেবে কুষ্টিয়ার কুমারখালী থানায় কর্মরত ছিলেন তিনি। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন খুলনায় সফলতা ও দক্ষতার সাথে ৪ বছর দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৫ সালে পুলিশে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

১৯৭৯ সালে খুলনা জেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবলুর রহমান। তিনি খুলনা বিএল কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাসের মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন।

নতুন ওসি-তদন্ত বাবলুর রহমান বলেন, ‘আমার কর্তব্য কাজে যতই বাধা আসুক না কেন, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমি বদ্ধপরিকর। পাটকেলঘাটা থানায় যোগদানের পরপরই থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ স্যারের নির্দেশনা মোতাবেক একটি হারানো মোবাইল উদ্ধার করেছি। সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করি আমি যেন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে করতে পারি।’

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ