মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌন নির্যাতনের অভিযোগে যুবককে নগ্ন করে ঘোরাল গ্রামবাসী

এক মহিলার উপর যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত যুবককে নগ্ন করে, গলায় জুতোর মালা পড়িয়ে প্রকাশ্যে হাঁটাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার বাগের গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানায়, নির্যাতনের পর ওই যুবক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ঝালাওয়ার জেলার বাগের গ্রামে একজনের বাড়ি থেকে হাতেনাতে ধরা পড়ে রাকেশ রাঠোর নামের যুবক। রাকেশ স্থানীয় ওই বাসিন্দার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই অবস্থায় তাকে হাতেনাতে ধরে কড়া হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেন মহিলাটির স্বামী। কিন্তু, পরের দিন তিনি রাকেশ রাঠোরের বাড়িতে একদল লোক নিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এরপর জোর করে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হয়।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পারিহার জানান, অভিযুক্ত যুবক বাগের গ্রাম পঞ্চায়েতের মনরেগা প্রকল্পের সুপারভাইজার হিসেবে কাজ করে। আর সে যে মহিলাকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে তিনি ওই প্রকল্পে একজন শ্রমিক হিসেবে কাজ করেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত যুবক ও তাকে যারা মারধর করে নগ্ন অবস্থায় ঘুরিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে মহিলাটি ঘটনার পর থেকেই পলাতক।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা