শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ি ফিরতে দেরি, ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত তেল ঢাললেন স্ত্রী

কাজ শেষ করে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বামীর মুখে ফুটন্ত তেল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৫ বছরের ওই ব্যক্তি বর্তমানে মারাত্মক জখম নিয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুপথ যাত্রী।

জানা গেছে, শিবকুমারী আহিরওয়ার ও অরবিন্দ আহিরওয়ারের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। অরবিন্দ দিন মজুরি করে সংসার চালাতেন। প্রায়শই তার কাজ থেকে ফিরতে দেরি হত। আর এই নিয়েই স্ত্রী’র সঙ্গে তার ঝামেলা হত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দুই দিন আগেও দুইজনের মধ্যে একই বিষয় নিয়ে ঝামেলা বেঁধেছিল । তখন পরিবারের লোকেরা তা সামাল দেয়।

সোমবার ভোর পাঁচটা নাগাদ যখন পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমাচ্ছেন, তখনই রাগের বশে জঘন্য কাজটি করে শিবকুমারী । ফুটন্ত তেল ঢেলে দেয় ঘুমন্ত স্বামীর মুখের ওপর। এরপরেই অরবিন্দর চিৎকারে পরিবারের অন্যরা ছুটে আসেন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজে। গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন তিনি ।
অরবিন্দের পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে, অরবিন্দের ঘরে ছুটে গিয়ে দেখেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। অরবিন্দের ভাইয়ের দাবি, রাতে দু’জনের মধ্যে বেশিক্ষণ ঝগড়া গড়ায়নি। তবে ভোর ৫টা নাগাদ দাদার মুখে ফুটন্ত গরম তেল ঢেলে দিয়েছে বৌদি।

ঘটনার পর আহত অবস্থায় অরবিন্দকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মুখের অনেকাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় অরবিন্দের ভাইয়ের দাবি, রাগের বশে এমন কাণ্ড ঘটালেও রীতিমতো অনুতপ্ত শিবকুমারী।
শিবকুমারী দেবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া.কম

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও