শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকেয়া বেতনের দাবিতে ডিএসসিসিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন শতাধিক শ্রমিক। তারা ডিএসসিসিতে দৈনিক মজুরিভিত্তিতে (অস্থায়ী) কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে এ বিক্ষোভ হয়।

শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুন মাস থেকে তারা দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা হয়। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দফতরে সংযুক্ত করা হয়। তখন থেকে নিয়মিত হাজিরা নেয়া হচ্ছে তাদের। সচিব দফতরে নিয়মিত দায়িত্বও পালন করছেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি তারা। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থাও নেয়নি। এতে পরিবার নিয়ে তারা বিপদে রয়েছেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের জানান, বেতন পাচ্ছেন না, এটা ঠিক না। ডিএসসিসির বিভিন্ন অঞ্চলে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। শিগগির এ সমস্যার সমাধান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী