শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কন্যা হলেই উপহার দেন এই পুলিশ কর্মকর্তা

কন্যাসন্তান হলেই ওই পরিবারকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন।
এ প্রসঙ্গে ফেসবুকে দিয়েছেন একটি পোস্ট। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন তার ফেসবুক আইডিতে লিখেন, কন্যাসন্তান সমাজের বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে।

তার এ ফেসবুক পোস্টের পর বুধবার (৬ জানুয়ারি) প্রথম দিনেই চার কন্যাসন্তানের বাবা-মা ওই পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তাদের উপহার বুঝে নেন।

গণমাধ্যমকে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, চাকরি সূত্রে আমি চরাঞ্চল ও গ্রাম পর্যায়ে ঘুরেছি। ওইসব এলাকায় কন্যাসন্তান জন্ম হলে মায়েদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিষয়টি খুবই খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে আমি এ উদ্যোগ নিয়েছি। আমি ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাসে ঘোষণা দেই। অনেকেই ফোন দিচ্ছেন। সচেতন মহল সাধুবাদও জানাচ্ছেন। প্রথম দিনই চার কন্যাসন্তানের বাবা-মাকে সামান্য উপহার দিয়েছি। এ উপহার অব্যাহত থাকবে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি নিজে গিয়ে দেখব। মায়েদের উপহার দিলে তো ভালোই।

তথ্যসূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের