রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘জনগণ ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে জনগণ ক্ষমা করেনি বলেই দলটি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷

শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই জনগণ বার বার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। বিএনপি জণগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বার বার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে।

জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনও অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ এরইমধ্যে কেন্দ্রসহ অন্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসব ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারও অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে। আবার কারও কমিটির বিষয়ে যেকোনও অভিযোগ ধানমন্ডি ৩/এ তে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত