বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণ ৪ বছরের শিশুকে, মা জ্ঞান হারালেন হাসপাতালে

শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। মেয়ের এ অবস্থা দেখে শিশুটির মা হাসপাতালে জ্ঞান হারিয়ে ফেলেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে গত ১৭ জানুয়ারি বিকেল ৫টার দিকে। শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। তখন প্রতিবেশী খলিল সরদারের ছেলে সোহেল সরদার (২৫) শিশুটিকে তার একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে কাউকে যেন কিছু না বলে তার জন্য শিশুটিকে মারধরের হুমকি দেয় সোহেল।

শুক্রবার (২২ জানুয়ারি) শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা কি হয়েছে জিজ্ঞেস করলে, ঘটনা খুলে বলে। পরে ওইদিন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সোহেল রাজমিস্ত্রির কাজ করেন।

শিশুটির নানি বলেন, ‘আমার নাতনিকে ডেকে নিয়ে খারাপ কাজ করেছে সোহেল। আবার তাকে ১৫০ টাকার ওষুধ কিনে দিয়েছে। আমার মেয়ে মামলা করবে বললে, সোহেল মেয়েকে মারধর করে। মেয়ে হাসপাতালে জ্ঞান হারিয়ে শুয়ে আছে। সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক’।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুমন কুমার পোদ্দার বলেন, ‘২২ জানুয়ারি যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে চার বছরের এক শিশু ভর্তি হয়। এখনো ভর্তি আছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় রিপোর্ট পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পেলে বলা যাবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না’।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি পালিয়ে বেড়াচ্ছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক