বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান

মুজগুন্নী-ইমাননগর গ্রামের সমাজ হিতৈষী সংগঠন ‘চাঁদের আলো’ গত শুক্রবার দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও গাছের চারা বিতরণ এবং গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান করেছে।

যশোর জেলার মুজগুন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ওলিয়ার রহমান সরদারের সভাপতিত্বে ও চাঁদের আলোর সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হাফিজুর রহমান, দৈনিক সকালের সময় কেশবপুর প্রতিনিধি মোহাম্মাদ সোহেল পারভেজ।

এসময় অনুষ্ঠানের প্রদান অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক অনুসন্ধানী সাংবাদিকতা পুরষ্কার-২০১৯ সম্মানে ভূষিত হওয়ায় কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের হাতে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ওলিয়ার রহমান সরদার ‘চাঁদের আলো’ সম্মাননা ক্রেস্ট, প্রত্যয়নপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

এ ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ কৃতিত্ব রাখায় অনুষ্ঠানের সভাপতি মনিরামপুর নিসু ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট, প্রত্যয়নপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চঁাদের আলোর পরিচালক ছড়াকার ও রম্য উপস্থাপক মুনছুর আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামকুড় ইউপি সদস্য ফারুক আহমেদ, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, জালঝাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুজগুন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, মুজগুন্নী-ইমাননগর জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাশেম আলী, মুজগুন্নী-ইমাননগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মহিব্বুল্লাহ প্রমুখ।

অতিথিবৃন্দ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও ১টি করে মেহগ্নী গাছের চারা বিতরণ করেন।

সব শেষে মহামারি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ব্রম্মকাটি শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান