শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্নিসংযোগের শিকার হওয়া

ঝাউডাঙ্গার রাধাগোবিন্দ মন্দিরের হাল ফেরাতে সহযোগিতা কামনা

প্রায় তিন বছর আগে অগ্নি সংযোগের শিকার হওয়া সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা’র ওয়ারিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের হাল ফেরাতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুুুুরোহিত অবারিত দাস বাবাজী বলেন, ২০১৮ সালের ২৮ সেপ্টম্বর অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ঝাউডাঙ্গা’র ওয়ারিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে ব্যাপকভাবে ক্ষতি করে পালিয়ে যায়। মন্দিরের দুইশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী গোপাল বিষ্ণু’র রাধা গোবিন্দের মুর্তি পুড়ে বিবর্ণ হয়ে যায়। যা প্রাচীন জমিদার আমলে স্থাপিত বলে সর্বজন স্বীকৃত। মন্দিরটি’র মূল্যবান মুর্তির পাশাপাশি চারপাশের দেয়ালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার পর সেসময় তৎকালীন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত পুরোহিতসহ সবাইকে বলেন ‘আমরা দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো’। দুই বছর পেরিয়ে গেলেও দোষীরা শনাক্ত হয়নি। মন্দিরটিরও ক্ষতি পুষিয়ে ওঠা যায় নি।

অবারিত দাস জানান, জেলা পরিষদ থেকে একলাখ ও উপজেলা পরিষদ থেকে ৪৫ হাজার টাকা মন্দিরের জন্য অনুদান পাওয়া যায়। তা দিয়ে এবং নিজেদের অর্থ দিয়ে নতুন ভবন নির্মাণের কাজে হাত দেয়া হয়। কিন্তু এখন অর্থাভাবে সেকাজও বন্ধ হয়ে আছে। এ মুহুর্তে সরকার বিশেষ দৃষ্টি দিলে মন্দিরটির ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা সম্ভব।

এছাড়াও তিনি সমাজের বিত্তশালীদেরও সহয়োগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা