সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ধুলিহর ভেন্যুর খেলা উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ধুলিহর ভেন্যুর খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনিাইটেড হাইস্কুল ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে এ ভলিবল টুর্নামেন্টের আনষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল প্রমুখ।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলিপ কুমার মল্লিক, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম মগরেব ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ধুলিহর ভেন্যুর উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলা ভলিবল দল বনাম ধুলিহর ইউনিয়ন পরিষদ ভলিবল দল। অপর খেলায় অংশ নেয় ফিংড়ী ইউনিয়ন ভলিবল দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ ভলিবল দল।

উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল ২-১ সেটে হারিয়ে ধুলিহর ইউনিয়ন দল জয়লাভ করে এবং অপর খেলায় ফিংড়ি ইউনিয়ন দলকে ২-১ সেটে হারিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিক দ্বীপ, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি