রোজা ও লকডাউনে কলারোয়ায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার ব্যবস্থাপনায় নৈরাজ্য


রোজা ও লকডাউনের সুযোগে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সাতক্ষীরার কলারোয়ায় বাজার ব্যবস্থাপনায় চরম নৈরাজ্য শুরু হয়েছে। ফলে আর্থিক সংকটগ্রস্থ কর্মহীন রোজাদার মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে।
জানা গেছে, ধান কাটা পড়ার আগে মাঠ ঘাটে তেমন কাজ কর্ম নেই। ফলে দীনমজুর শ্রেণীর মানুষ মারাত্মক ভাবে আর্থিক সংকটে পড়েছে। লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্যে চরম মন্দা বিরাজ করছে। এতে করে চরম বিপাকে পড়েছে নি¤œ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তারা ক্ষেত খামারে কাজ করে পয়সা আয় করতে পারে না। আবার উৎপাদিত পন্যের ন্যার্যমূল্য পাচ্ছে না। লকডাউনের জন্য ক্রেতা না থাকার অজুহাতে নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর উৎপাদিত পন্যের ন্যার্যমূল্য পাচ্ছে না। তাই স্থানীয় উৎপাদিত পন্য কলারোয়ার পাইকারী হাটগুলোতে ১৫ টাকা কেজি দরে পটল, ৩০ টাকা কেজি দরে উচ্ছে, ২৮ থেকে ৩৫ কেজি দরে বেগুন বেচাকেনা চলছে। খুচরা বাজারে সেই পটল ৩০ টাকা, উচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বেচা কেনা হচ্ছে। এদিকে ভিন্ন এলাকা থেকে আগত পন্য সামগ্যীর মধ্যে ২/৩ গুণ দাম বৃদ্ধি পেয়েছে ক্ষীরা ও তরমুজের দাম। ২০ টাকা কেজির ক্ষীরার দাম বৃদ্ধি পেয়ে ৬০ টাকা এবং ২০ টাকা কেজির তরমুজের দাম বৃদ্ধি পেয়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে ১৪ টাকা কেজি দরের আলু ১৬ টাকা, পুইশাকের তাড়ি ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা, শাকের ডাটা ৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৫ টাকা, রান্না কলা জাত ভেদে কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে মসলা পন্যের মধ্যে পিয়াজ দেশী এবং ভারতীয় উভয়ে কেজিতে ৫ টাকা, রসুন কেজিতে ১০ টাকা, আদা কেজিতে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলে অন্যান্য মসলার দাম বাড়বে বলে খুচরা ব্যবসায়ীরা আশাংকা করছে। সব ধরণের ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। ১৮০ টাকা কেজির পোল্ট্রি মাংসের দাম রোজার আগে বৃদ্ধি ২২০ টাকা, দেশী মুরগী ৫০ টাকা বৃদ্ধি পেয়ে সাড়ে ৩’শ টাকা। ৫’শ টাকা কেজির গরুর মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৭’শ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮’শ কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া তৈজসপত্র, কাপড় চোপড়, সাবান সোডা, হাড়ি কড়াই, ওষুধপত্র সহ সব ধরণের পন্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষে আয় কমে গেছে। ফলে রোজাদার মানুষ চরম বিপাকে পড়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন


