বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন জয়দেব ঘোষ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় করোনায় সংকটে থাকা হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষ।

মঙ্গলবার (৪ মে) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে (৮নং ওয়ার্ড) ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে সোমবার বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে ৭নং ওয়ার্ডের মাধবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারে মাঝে উপহার ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে এই কর্মসূচি শুরু করেন। ইউনিয়নে করোনায় সংকটে থাকা হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জয়দেব ঘোষ জানিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন, পৌর আ.লীগ নেতা কাজী ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা তুহিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ৮নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ডা. শামসুজ্জামান, আ.লীগ নেতা অনুপ দাস, তাজুল ইসলাম, অরবিন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতা ফিরোজ হোসেন, ওলিয়ার রহমান, যুবলীগ নেতা সাইফুল, ফয়জুর রহমানসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রী বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন বলেন, ঈদ মানে আনন্দ। খুশির বার্তা নিয়ে ঈদ আসে আমাদের মাঝে। বর্তমানে করোনা মহামারির মধ্যে হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জয়দেব ঘোষের এমন মহতি কাজের জন্য ধন্যবাদ জানান। একইসাথে ইউনিয়নবাসীকে জয়দেক ঘোষের পাশে থাকার আহবান জানান।

চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষ বলেন, আমি সারা বছরই এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। শুধু নিজে ভাল থাকলে, ভাল খেলে হবে না। সবার কথা ভাবতে হবে। আর করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ প্রকৃতির কাছে কত অসহায়। আজীবন চেষ্টা করবো সকলে মিলে এক সঙ্গে থাকতে। তিনি সকলের কাছে আর্শ্বিাদ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২