শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু

কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড়ে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী জয়নগর গ্রামের মোঃ জিল্লুর রহমান গাজীর পুত্র আল-আমিন হোসেন দুপুর ১টায় তার দাদির সাথে নাটুয়ারবেড় গ্রামের আত্মীয় মোশারফ মিস্ত্রির বাড়িতে বেড়াতে আসে।

দুপুর ২ টায় মোশারফ মিস্ত্রির কন্যা মুক্তা খাতুন (৬), পুত্র জাহিদুল (৫) এবং আল-আমিন হোসেন (৬) একসাথে খেলা করছিল, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে তারা পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে মোজাহিদুল বাড়িতে ফিরে আসে কিন্তু অন্য ২ জন ফিরে না আসলে বাড়ির লোকজন মুক্তা ও আল-আমিনে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে তাদের ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের কে পুকুর থেকে উদ্ধার করে উপরে উঠালে তাদের ২ জনকে মৃত্যু দেখতে পায়।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শুভেন্দ্র নাথ মন্ডল কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মানবিক দৃষ্টিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আল-আমিনকে তার নিজ গ্রাম জয়নগরের দাফন করা হয়েছে এবং মুক্তা পারভিনকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দুইটি শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড