শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত মৃত্যুর সংখ্যা তার দুই থেকে তিন গুণ বেশি বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার ডব্লিউএইচওর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর করোনা মহামারি শুরুর পর থেকে এ বছরের মে পর্যন্ত সারাবিশ্বে ৩৪ লাখ মানুষের মৃত্যুর তথ্য বিভিন্ন দেশের সরকারি হিসেবে নথিভুক্ত হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য ও বিশ্লেষণ বিভাগের সহকারী মহাপরিচালক সামিরা আসমা সংস্থার প্রতিবেদন প্রকাশে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রকৃত সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে কেবল ২০২০ সালেই করোনাভাইরাসে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, যা সরকারি হিসাবে ওই সময় পর্যন্ত আসা মৃত্যুর সংখ্যার চেয়ে ১২ লাখ বেশি।

করোনাভাইরাসের নতুন ধরনের কারণে লাতিন আমেরিকা ও এশিয়ায় মৃত্যু বাড়ছে জানিয়ে আসমা বলেন, আমার মনে হয়, সতর্কভাবে অনুমান করলে ৬০ থেকে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুমানিক হিসাবে ২০২০ সাল থেকে ইউরোপে ১১ থেকে ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে ছয় লাখ মানুষের মৃত্যুর তথ্য। আমেরিকার অঞ্চলগুলোতে মৃত্যুর প্রকৃত সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, যেখানে সরকারি ভাষ্যে নয় লাখ মানুষের মৃত্যুর তথ্য এসেছে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬