শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের করুণ মৃত্যু

নদীতে মাছ ধরতে যেয়ে আব্দুস সালাম (৩৪) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন বুধবার রাত আনুমানিক ১০ টায় কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন চুনা নদীতে ।

সে ইউনিয়নের বেনাদোনা গ্রামের মোঃ শামসুর রহমান বিশ্বাসের মেজে ছেলে।

প্রাপ্ত তথ্যে সরেজমিনে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে সে এবং তার ভাই পৃথক পৃথকভাবে পার্শ্ববর্তী শ্মশান ঘাট সংলগ্ন নদীতে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায়। রাত্রে মাছ ধরে এক ভাই ফিরে এসে তার অপর ভাই মাছ ধরে ফিরে এসেছে কিনা জিজ্ঞাসা করে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে নদীর ধারে যায়। খুঁজতে খুঁজতে দেখতে পায় নদীর ধারে ছাতা পড়ে আছে এবং খোটা মেরে কারেন্ট জাল পাতা। অনেক খোঁজাখুঁজির পরে তাকে খুঁজি না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। এক পর্যায়ে তারা নদীতে নেমে তাকে খুঁজতে থাকে এবং ডুবন্ত অবস্থায় কারেন্ট জালের সাথে জড়ানো মৃতদেহ খুঁজে পায়। লাশ উঠাইয়া বাড়িতে নিয়ে এসে।

বিষয়টি থানা পুলিশকে অবহিত করায়, কালিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় ঘটনাস্থল পরিদর্শন করে।

সন্দেহজনক মৃত্যু হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠায়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং- ২৭। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে এনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা নামাজের ইমামতি করেন মাওলানা নাজমুস শাহাদাত ফয়েজী।

মৃত্যুকালে সে পিতা-মাতা, ১ স্ত্রী, ৯ মাসের পুত্র, ৪ ভাই, ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা