শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফলদ বৃক্ষের চারা ও সবজি বীজ বিতরণ

কলারোয়ায় ফলদ বৃক্ষের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ২ টার দিকে ১৫টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ফলের চারা ও বীজ বিতরণ করা হয়।

বৃষ্টি ভেজা দিনে কৃষি অফিস সভাকক্ষে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবীদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ভ্থট্টো লাল গাইন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কৃষি কর্মকর্তা আবির হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন. মনিরুল ইসলাম, সমীর কুমারসহ প্রান্তিক কৃষক পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে ১৫টি পরিবারের (স্বামী-স্ত্রী)সহ ৩০ জন কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ (লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, ডাটাশাক, গিমা কলমী, ঢেঁড়স, লালশাক, পুইশাক বীজ ও মাল্টা চারা, কাটিমন আমের চারা, সীডলেচ কাগজীলেবু চারা, থাই পেয়ারার চারা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন