বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত

সাতক্ষীরা তালায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়েছে। আহতরা হলো উপজেলার উত্তর নলতা গ্রামের মৃতঃ আরশাদ আলী মোড়লের পুত্র মোঃ ইউনুস মোড়ল (৩০) ও মোঃ আব্দুল্লাহ মোড়ল (২২)।

এ সময় বসতবাড়ির দরজা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২০ জুন) দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে। আহতরা বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাকির মোড়ল বাদী হয়ে সোমবার তালা থানায় একটি এজাহার দাখিল করেছেন।

বাদী মোঃ জাকির মোড়ল জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষ ফরহাদ গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের হিসাবে রবিবার দুপুরে একই গ্রামের মোঃ মকছেদ মোড়লের ছেলে ফরহাদ মোড়ল ও আজমীর মোড়ল তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারতে শুরু করে। এ সময় তাদের হামলায় ইউনুস মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল গুরুত্ত্বর আহত হয়। এ সময় তারা বসতবাড়ির দরজা ভাংচুর ও লুটপাট চালায়।

তবে প্রতিপক্ষ আজমীর মোড়ল হামলার কথা অস্বীকার করে জানান, জাকির তাদের চাচাতো ভাই। একই সাথে বসতঘর যার একটি মাত্র বারান্দা। ঘরের বারান্দায় মুরগী উঠলে তারা সেটি পিটিয়ে মেরে ফেললে হাতাহাতির সৃষ্টি হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, জাকির মোড়ল বাদী হয়ে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ