বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালিতে বিয়ের ৭ দিনেই স্বামীর বাড়িতে লাশ হলেন জেসমিন

নোয়াখালীর সদর উপজেলায় জেসমিন আক্তার (২৪) নামের এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ জুন) ভোরে আন্ডারচর ইউনিয়নের কাজীরচরে স্বামী বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্বামী নূর ইসলামকে (৩৫) আটক করা হয়।

নিহত জেসমিন আক্তার সদর উপজেলার শুল্যকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। আটক নূর ইসলাম আন্ডারচর ইউনিয়নের কাজীচর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন (বুধবার) পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করে নূর ইসলাম। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পরদিন থেকে বিভিন্ন অজুহাতে জেসমিনকে মারধর করতেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে তাদের ঘর থেকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন এগিয়ে যায়। এ সময় তারা দেখতে পায় নূর ইসলাম একটি কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন। এতে মাথায় গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান জেসমিন।

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বুধবার ভোরে অভিযুক্ত নূর ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পিতা মনোহর আলী মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি