শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এগিয়ে গেল না কেউ, করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর গোসলের জন্য যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন তার গোসলের কাজে এগিয়ে গেলেন বগুড়া সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে।

জানা যায়, মঙ্গলবার কুশাহাটা গ্রামের করোনায় আক্রান্ত রিনা বেগমের (৫৫) অবস্থা গুরুতর হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে দাফনের গোসলের জন্য কেউ রাজি ছিল না। এমন অবস্থায় এগিয়ে আসেন সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় ১৫ জন অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, জোড়গাচা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, করোনায় মৃত নারীকে কেউ জানাজার জন্য গোসল করাতে রাজি হচ্ছিল না, তার কোনো সন্তানও নেই। এ ছাড়া তার স্বামীও করোনায় আক্রান্ত ছিলেন। তখন আমি সেখানে গিয়ে গোসল করিয়ে দিই। এতে আমাকে এক বৃদ্ধা সহযোগিতা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত