মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আমনক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক, প্রয়োজন ভারি বৃষ্টি

শ্রাবণ যায় যায়, ভাদ্র আগমন, এসময় গরম ও রোদ্রের প্রচন্ড দাপট। এই গরমের মধ্যেই রাজগঞ্জ অঞ্চলের কৃষকেরা আমন ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কোমর বেঁধে আমন ক্ষেতে নেমেছেন নারী-পুরুষেরা। আমনের উঁচু ক্ষেতগুলোতে পানির অভাব থাকলেও নিচু ক্ষেতে পানির অভাব তেমনটা নেই। উঁচু ক্ষেতে সেচ মেশিন দিয়ে পানি দিতে হচ্ছে। সোমবার (০৬ সেপ্টেম্বর- ২০২১) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে এসব চিত্র দেখাগেছে।

আরো দেখা গেছে- আমন ক্ষেতের চারা সতেজ হয়ে মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। যেদিকেই চোখ যায় শুধু সবুজের মিলনমেলা। আমনের মাঠ যেন সবুজে ঢাকা প্রকৃতি। চারদিকের এই নয়নাভিরাম দৃশ্য কৃষকের মনে দিচ্ছে এক ভিন্ন আমেজ। এখন প্রয়োজন ভারি ও মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টির পানি পেলে স্বস্তি পাবে আমন ধানের উঠতি চারাগুলো। তাতে ক্ষেতের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার রাজগঞ্জ অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা।

কৃষকেরা কেউ কেউ ক্ষেতের আগাছা পরিস্কার করছে, আবার কেউ কেউ রাসায়নিক সার, কীটনাশক স্প্রে করছে। উঁচু ক্ষেতগুলোতে পানি না থাকায় মাঠ ফেটে গেছে। একারণে কৃষকেরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। উঁচু ক্ষেতের মালিকরা সেচের পানি দিয়ে আমন ক্ষেত ভিজায়ে রাখছেন। বৃষ্টি হলেই কৃষকের পানির চিন্তা অনেকটা কেটে যাবে।

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক রমজান আলী বলেন- আমন ক্ষেতে পানি নেই, মাঠ ফেটে চৌচির। যে কারণে সেচ দিতে হচ্ছে। তবে বৃষ্টি হলেই পানির সমস্যা কেটে যেতো।

মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আরেক কৃষক লিয়াকত আলী বলেন- পানির সমস্যা একটু আছে। নিচু আমনের ক্ষেতে এখনো কিছুটা পানি আছে। তাতে চারা গাছগুলো এখন বেশ সতেজ আছে। এখন পরিচর্যা নিয়ে ব্যস্ত আছি।

ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- প্রত্যেক বছর আমন মৌসুমে কৃষকদের যাবতীয় পরামর্শ ও সেবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়। এ বছরও দেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান উৎপাদন হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা