শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৭ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর ইকরামুল ইসলাম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হওয়ার ৭ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা– ঘিবা জোড়া ব্রিজের নীচে কোদলা নদীতে।

শনিবার বেলা ১টার দিকে কোদলা নদীতে সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে হারিয়ে যায়।

নিহত ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ধ্যান্যখোলা দক্ষিনপাড়া গ্রামের ইমামুল হকের ছেলে।

এদিকে, কোদলা নদীর দুপারে কয়েক হাজার নারী পুরুষ উদ্ধার কাজ দেখার জন্য ভীড় জমিয়ে ছিলো।

অপরদিকে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। ইকরামুলের মায়ের একটিই আর্তনাদ ‘আমার ছেলেকে এনে দেও’।

স্থানীয়রা জানায়, ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রীজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিন দিকে যায়। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রীজের উপর উঠলেও ইকরামুল উঠতে পারেনি। এসময় তার বন্ধুরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গ্রামের লোকজনদের খবর দেই। এরপর গ্রামের লোকজন এসে চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।

আজিজুল নামে ঘিবা গ্রামের এক যুবক বলেন, আমরা হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করতে না পেরে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেই।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, নদীতে সামান্য স্রোত থাকায় আমরা লাশটি উদ্ধার করতে ব‍্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৭ টার সময় ইকরামুলের লাশটি উদ্ধার করেছে।

 

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা