শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর’র ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯অক্টোবর) বেলা ১২টায় শহরের টেনিস ক্লাব মাঠে পৌরসভার ৯নং ওয়ার্ডের বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর নিজ উদ্যোগে পৌরসভার ওই ওয়ার্ডের অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ, এ্যাড. তাপষ ব্যানার্জী, সম্ভু কুমার দে, তপন হালদার, প্রদীপ বসু, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান ও আরিফুর রহমান খান বাপ্পি প্রমুখ।

পৌরসভার ৯নং ওয়ার্ডের ৭৬টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ময়দা, চিনি ৫০০ ও ১টি স্যাভলন সাবানসহ ৭৬ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌর কাউন্সিলর সাগর বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সুসংহত করার লক্ষ্যে আমি অসহায় মানুষের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছর দূর্গা পূজায় ব্যাক্তিগত ভাবে অসহায় সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। আমি মনে করি ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনকল্যাণে কাজ করা একটি মহৎ কাজ। আমি এই মহৎ সেবা দিয়ে যাব যতদিন বেঁচে থাকি। অতিথি ও সুবিধাভোগীরা সাগর’র এই ব্যক্রিমধর্মী উদ্যোগকে স্বাগত জানান।

এসময় উপস্থিত অতিথি ও সুবিধাভোগীরা পৌরসভার ০৯ ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরকে দোয়া ও আর্শিবাদ করেন এবং তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস