শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৫ আগস্ট, ২০২০

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন যাতে করোনাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে.কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছবিতে..

করোনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে অসহায় এবং দুস্থ কৃষকদের হাতে উন্নত মানের বীজ পৌছে দিচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

প্রাণঘাতী করোনা সংক্রমনের ভয়াবহতা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাড়ীতে যাতায়াত করায় কতিপয় শ্রমিক যাত্রীদেরকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য।

প্রাণঘাতী করোনা এবং ঘুর্ণিঝড় আম্পান এর তান্ডবে থমকে যাওয়া প্রত্যন্ত অঞ্চলের অসহায়, ভূমিহীন এবং সত্যিকারের দুস্থ মানুষদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

সুপার সাইক্লোন আম্পান দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা এবং খুলনার কয়রাসহ উপকূলবর্তী বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণের প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

প্রাণঘাতী করোনা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় ”আম্পান” মোকাবেলায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে চিকিৎসা বঞ্চিত অসহায় এবং দুস্থ শিশুদেরকে যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান।

প্রাণঘাতী করোনা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় ”আম্পান” মোকাবেলায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে চিকিৎসা বঞ্চিত অসহায় এবং দুস্থ শিশুদেরকে যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান।

সুপার সাইক্লোন আম্পান দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা এবং খুলনার কয়রাসহ উপকূলবর্তী বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণের প্রচেষ্টায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু