ভারতে পাচারের সময়
শার্শার গোগা সীমান্তে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার


ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ইলিশ মাছ উদ্ধার করা হয়। বিজিবির উপস্তিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাছ গুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে।
এদিকে গোগা এলাকার অনেকে জানিয়েছেন, চোরাকারবারি দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল, মদ, গাঁজা ও রুপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু চালান আটক করতে পারছেন।
তারা আরো বলেন, শার্শার গোগা সীমান্ত এলাকা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির অধিনে। সীমান্ত দিয়ে দিনে রাতে চোরাচালান বেড়েই চলেছে।
মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকদ্রব্য এনে প্রথমে সীমান্তবর্তী গ্রাম গুলোতে জমা করে রাখে। পরে চোরাচালানীরা সেগুলো সুযোগ বুঝে দেশের বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

