সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারের সময়

শার্শার গোগা সীমান্তে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ইলিশ মাছ উদ্ধার করা হয়। বিজিবির উপস্তিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাছ গুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে।

এদিকে গোগা এলাকার অনেকে জানিয়েছেন, চোরাকারবারি দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল, মদ, গাঁজা ও রুপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু চালান আটক করতে পারছেন।

তারা আরো বলেন, শার্শার গোগা সীমান্ত এলাকা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির অধিনে। সীমান্ত দিয়ে দিনে রাতে চোরাচালান বেড়েই চলেছে।
মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকদ্রব্য এনে প্রথমে সীমান্তবর্তী গ্রাম গুলোতে জমা করে রাখে। পরে চোরাচালানীরা সেগুলো সুযোগ বুঝে দেশের বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন