বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্টকে ২ লাখ টিকা উপহার চায়না রেডক্রসের

চায়না রেডক্রস সোসাইটি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া ২ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপহার হিসেবে সিনোফার্মের ২ লাখ ডোজ করোনা টিকা দেয় চায়না রেড ক্রস।
যেগুলো মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে হস্তান্তর করা হলো।

রেড ক্রিসেন্ট সংস্থা সূত্রে জানা গেছে, চায়না রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে সিনোফার্মের আরও দুই লাখ টিকা বাংলাদেশে আসে। যেটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, সিনোফার্মের ২ লাখ টিকা চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ২৬ অক্টোবর। রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট জানায়, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করছে সংস্থাটি। দেশের টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করছে সোসাইটির প্রায় ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা