বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিদিন কুরআন পড়ছি : ইসলামের প্রতি আকৃষ্ট হেইডেন

পাকিস্তান দলের সঙ্গে এ মুহূর্তে বিশ্বকাপ মিশনে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন দলটির ব্যাটিং পরামর্শক হেইডেন।

বাবর-রিজওয়ান-ফখরদের সংস্পর্শে এসে ইসলামে ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন হেইডেন। বাবর আজমদের জামাতে নামাজ আদায় এ অসি কিংবদন্তিকে অভিভূত করেছে।

ইসলামকে জানায় কৌতূহলী করে তুলেছে। আর তাকে এ ব্যাপারে সহায়তা করছেন পাকিস্তান বর্তমান দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

হেইডেনকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি। তাকে ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহারও দিয়েছেন রিজওয়ান।

আর হেইডেনও অল্প অল্প করে কুরআন পড়ছেন। ইসলাম বিষয়ে জ্ঞান নিচ্ছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টি তুলে ধরেছেন হেইডেন।

হেইডেন বলেন, ‘আমি খ্রিস্টান হলেও হঠাৎ করে ইসলামের প্রতি অনুরাগী হয়েছি। ইসলাম সর্ম্পকে জানতে আগ্রহী আমি। রিজি (রিজওয়ান) আমাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

রিজওয়ানের সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে আলাপে নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘রিজওয়ান ও আমি ফ্লোরের ওপর বসে আধঘণ্টার মতো আলোচনা করি। কুরআন নিয়ে কথা বলি এবং প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কুরআন) পড়ছি।’

ইসলামের নিয়ম রীতি মানার কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা ঐক্যবদ্ধ হয়েছে এবং মাঠে এর সাফল্য পাচ্ছে বলে মনে করেন হেইডেন।

বলেন, ‘তাদের (পাকিস্তান দল) তাদের একটি বিষয় চমৎকার- সেটা হচ্ছে সালাত আদায়। তারা বাইরে যে যেটাই করুক নামাজের সময় সবাই একত্রিত হয়। এটা দিনের পাঁচটি সময়ে করে তারা।

পাকিস্তান দলের প্রশংসা করে পেসার শাহিন শাহ আফ্রিদি ও ব্যাটার ফখর জামানের কথা উল্লেখ করেন হেইডেন।

বলেন, ‘যে কোনো দলের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শাহিন আফ্রিদি। ফখর জামানের সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে নেভিতে ছিল, কীভাবে যুদ্ধ করে ফিরে আসতে হয় তা তার ভালোই জানা। সে একজন ভালো ফিল্ডার। ম্যাচে ১০-১২ রান সেভ করে সে।’

তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী