শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রয়োজন হলে বিবেচনা করা হবে বুস্টার ডোজের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যদি কখনো করোনা নিয়ন্ত্রণে বুস্টার ডোজের প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন হলে বিবেচনা করা হবে।

তিনি জানান, শুধু প্রবাসী নয়, দেশের বেশিরভাগ মানুষকে যখন করোনার টিকা দেওয়া হবে মোটামুটি, তখন আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা করে বুস্টার ডোজ দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব কর্তৃক বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইতিমধ্যে ২১ কোটি ভ্যাকসিন কেনা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ১১ কোটি টিকা গ্রহণ করা হয়েছে। ১৫ লাখ ভ্যাকসিন প্রতিদিন দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিনের আওতায় আসবে। ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। ৫ কোটি মানুষকে টিকা দেওয়ায় সংক্রমণের হার কমেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় ১৩৫টি দেশের আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করেছে বাংলাদেশ। আর আমাদের ভ্যাকসিনের কোনো সংকট নেই জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি প্রবাসীরা যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা দিতে পারেন সেজন্য দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবের কাছ থেকে অ্যাস্ট্রাজেনিকার ১৫ লাখ ডোজ কোভিড ১৯ টিকা ও মেডিকেল যন্ত্রপাতি উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।

এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশকে সরকারকে ধন্যবাদ জানান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, কোভিড মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে সৌদি সরকার। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও সৌদি আরবের সুসম্পর্ক বজায় থাকবে।
তিনি আরও বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে আছে এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল