শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে ফুলমতি বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর-২০২১) দুপুরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

গৃহবধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

স্বজনদের দাবি- শারীরিক ও মানসিক রোগাক্রান্ত হয়ে ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ফুলমতি বেগম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের শাহেদ আলী মোড়লের স্ত্রী।

এ ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লিটন হোসেন বলেন- গৃহবধূর স্বামী শাহেদ আলী পেশায় কৃষক। সোমবার (২৯ নভেম্বর) রাতে শাহেদ আলী ও তার স্ত্রী ফুলমতি বেগম দুজনে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে জেগে শাহেদ আলী স্ত্রী ফুলমতি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান।

তিনি বলেন- ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।

গৃহবধূর স্বামী পক্ষের দাবি, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিলো না। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা