মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

তিনি বলেন, খেলা উপভোগ করে ভালোই লাগলো। খেলায় ১২ টি দল অংশগ্রহণ করে অবাক করে দিয়েছে। সাতক্ষীরার টেনিস খেলোয়াড়রা যে পিছিয়ে নেই তার প্রমাণ আজকের টেনিস খেলা। এই খেলায় সবাই যে জিতবে তা নয়, অন্যান্য যেসকল খেলোয়াড়রা জয়ী হতে পারেনি, তাদের মন খারাপ করার নেই কিছু। আগামীতে তারা আরও ভালো খেলবে।

তিনি আরও বলেন, আজকের ফাইনাল খেলায় লাল দল ও সবুজ দলের মধ্যকার ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এরমধ্যে লাল দলে ২ জন ও সবুজ দলে ২ জন খেলোয়াড় বিজয়ী হয়। তবে কোনো গ্যালারি না থাকায় দর্শকদের খেলা উপভোগ করতে ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তির অবাসান ঘটাতে একটি গ্যালারি নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসককে অনুরোধ করেন। সকল পরাজিত খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবার রহমান বিশ্বাসের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী (পল্টু), সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, ডা. আবুল কালাম বাবলা, বিপু, সুজা চৌধুরী, মেরু, রবিউল ইসলাম, ফারুক, ড. মিজান, ডা. আমিরুল, সাইফুল ইসলাম, কেশব, রাকিব, আনিসসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

খেলায় মোট ১২ টি দলের ২৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ন জেলা জজ রেজওয়ানুজ্জান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম ও অন্যত্র বদলী জনিত কারণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমানকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা