সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আত্মহত্যা বলে মনে হচ্ছে না, সুশান্তের মৃত্যু নিয়ে স্বস্তিকা

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্ত চলাকালীন প্রত্যেক দিনই উঠে আসছে নানান তথ্য। যদিও সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রথমে ‘মানসিক অবসাদ’-এর তত্ত্বই দাঁড় করেছিল মুম্বাই পুলিশ। বর্তমানে মামলা অবশ্য অন্য দিকেই মোড় নিচ্ছে।

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র শুটি চলাকালীন ঠিক কেমন ছিলেন তিনি। তাকে কি কখনো আদৌ মানসিক অবসাদগ্রস্ত বলে মনে হয়েছিল? ওই ছবিতে অভিনয় করা স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি সংবাদমাধ্যম জিনিউজকে দেওয়া এক সাক্ষৎকারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, দেখো এখন সিবিআই তদন্ত করছে। যেধরনের তথ্য উঠে আসছে, তাতে কিছুই মনে করার অবকাশ নেই। সবকিছুই তথ্য-প্রমাণের ওপর নির্ভর করছে। তবে যা তথ্য উঠে আসছে, তাতে অন্তত আত্মহত্যা বলে মনে হচ্ছে না।
সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে মানসিক অবসাদের কথা বলা হচ্ছে। দিল বেচারা ছবির শুটিং চলাকালীন তাকে এমনটা মনে হয়েছিল কিনা-এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, কারও মুখ দেখে কে অবসাদে আছে, আর কে নেই, সেটা বোঝা যায় না। অনেক সময় ২৪ ঘণ্টা একসঙ্গে থেকেও বোঝা যায় না। এমন ঘটনার কথাও শুনেছি রাতে একসঙ্গে ডিনার করেছে, তারপরে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। হয়তো দিনের বেলা অফিসে একাধিকবার কথা হয়েছে। ফিরে দাওয়াত খেতে যাওয়ার কথা। কিন্তু বাড়ি না ফিরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। তাই কার মনে কী চলছে, কাজ করে কী আর বুঝব?

এছাড়া দিল বেচারা সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। স্বস্তিকা বলেন, না, না, আমি এইরকম কিছুই দেখিনি। এটা সম্পূর্ণ ভুয়া একটা খবর।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গত জুন মাসে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের অস্বাভাবিকভাবে মারা যাওয়ার বিষয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর নতুন করে জেরা করা হচ্ছে সন্দেহভাজন সবাইকে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর