সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমির বায়নার টাকা উদ্ধার ও হুমকির প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বেমাতা ভাই কর্তৃক জমি লিখে দেয়ার জন্য বায়নাপত্র করার পর জমি বা টাকা ফেরত না দিয়ে উল্টো এক কৃষককে খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়া ও মিথ্যেচার করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীপুর (আগরদাড়ি) গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে কৃষক মোঃ আব্দুল হাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৃষি কাজের পাশাপাশি আমি পল্ট্রি খামার করার পরিকল্পনা করি। এমতাবস্থায় আমার বেমাতা ভাই আসাদুজ্জামান ৬ শতক জমি বিক্রির কথা বললে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্য নিধার্রণ করে ২০১৮ সালের জুলাই মাসে বায়না প্রদান করি। পরে ২ লাখ টাকা ব্যয় করে আমি উক্ত জমিতে একটি মুরগির খামার করে অদ্যবধি ব্যবসা পরিচালনা করে আসছি। গত কয়েক মাস আগে আমার বিমাতা ভাই আসাদুজ্জামান জমি অন্যত্রে বিক্রি করেছে জানিয়ে আমাকে খামার ভেঙ্গে নিতে বলে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিসী বৈঠক বসলে পিাল্ট্রি খামার, ঘর নিমার্ণ বাবাদ খরচ ও বায়নার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা আমাকে দেয়ার শর্তে সেখান থেকে আমার পোল্ট্রি খামার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবতর্ীতে আসাদুজ্জামান শালিসের সিদ্ধান্ত উপেক্ষা করে টাকা না দিয়ে উল্টে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে ও জামায়াত নিতা বানিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আব্দুল হাই অভিযোগ করে বলেন, সম্প্রতি জানতে পারলাম আমার মেঝ ভাই আব্দুর রউফের ছেলে আব্দুর রাজ্জাক গোপনে ওই সম্পত্তি কয়ে করেছে। অথচ মাত্র সাত বছর বয়সে আব্দুর রাজ্জাককে ফেলে রেখে তারা পিতা আব্দুর রউফ চলে যায়। সেখান থেকে আমি ও আমার স্ত্রী তাকে কালে পিঠে করে মানুষ করেছি। এমনকি ভাইপো আব্দুর রাজ্জাকের জাতীয় পরিচয় পত্রে পিতা ও মাতার নামের স্থানে আমার ও আমার স্ত্রীর নাম লেখা। আমাদের সাথে প্রতারনা করায় ক্ষোভে দুঃখে আমি তার জাতীয় পরিচয়পত্র থেকে আমাদের নাম পরিবর্তন করে দিতে বললে সে ক্ষিপ্ত হেয়ে আমাদেরকে খুন জখমসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, আমার ধারনা সম্পত্তির ভাগ নেয়ার জন্য কৌশলে রাজ্জাক জাতীয় পরিচয় পত্রে আমাদের স্বামী-স্ত্রীর নাম ব্যবহার করেছে। ছোট বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার পর প্রতিষ্ঠিত হয়ে আজ সে আমাদেরকে পথে বসনোর পায়তারা চালাচ্ছে। এমনকি খুন জখমসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আমার বেমাতা ভাই আসাদুজ্জামান। তারা দু’জনে মিলে ওই জমি এবং বায়নার টাকা অত্মসাতের উদ্দেশ্যে এধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হওয়া স্বত্বেও তাদের স্বার্থ হাসিলের জন্য আমাকে একটি বিতর্কিত দলের নেতা বানানোর জন্য পত্র পত্রিকায় মিথ্যে তথ্য দিয়ে ভিত্তিহীন একাধিক সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি জমির বায়নার টাকা উদ্ধার ও খুন জখমের হুমকি ধামকির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন