বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়া মুক্তি পাবেন’ এই নববর্ষে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আন্দোলন করছি- সেই আন্দোলন আরও বেগবান হবে। নিঃসন্দেহে সেই আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে মুক্ত করা হবে।

শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে যে বন্দি করে রাখা হয়েছে বা তাদের কথায় সাজা দেওয়া হয়েছে- এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, সেটাও কোনো আইনি ব্যাপার না, এটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয়।

ফখরুল বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এ ধরনের অবস্থা তৈরি করেছেন- যাতে দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার সুযোগ না পান এবং যে অসুখ তার হয়েছে তাতে যেন তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান। এটাই তারা চাচ্ছেন। তবে এর সব দায়-দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে। এর পরিণতি যদি খারাপ হয়, তারও দায়-দায়িত্ব তাদেরই বহন করতে হবে।

এ সময় তিনি দল, বিএপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। ফখরুল বলেন, আমরা আশা করছি- এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয় ফখরুল বলেন, আমরা এ সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, সে সংকট কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা কোনো আইন তৈরি করারও সংকট নয়। প্রধান সংকট নির্বাচনকালীন কোন ধরনের সরকার থাকবে। সেটাই প্রধান সংকট।

ফখরুল বলেন, ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদের স্বার্থ নিয়ে আন্দোলন, অধিকার রক্ষার জন্য আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন এবং সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, শিক্ষা ব্যবস্থাকে গণমুখী করা ও উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে।

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সোয়া ১০টার দিকে সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীরা শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং শপথ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী