বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘চিকিৎসার জন্য সবাই বিদেশ যাচ্ছে, শুধু খালেদা জিয়ার বেলায় মানা’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে কোনো সাধারণ মানুষ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না সরকার। উল্টো আইনমন্ত্রী এ নিয়ে রসিকতা করে বলেন বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে। ডাক্তার শুধু পরামর্শ দিতে পারে। চিকিৎসার জন্য সুযোগ সুবিধা দরকার। সেই সুযোগ সুবিধা দেশে নাই।

পুলিশের বাধা উপেক্ষা করে কক্সবাজার জেলা বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার মানে হলো তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আমারা যারা দেশপ্রেমিক মানুষ কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে মা বলে ডাকি, তিনি শুধু গণতন্ত্রের মা নয় কোটি কোটি মানুষের মা। এই মাকে যারা বিদেশ যেতে বাধা দেয় তাদের প্রতি আমাদের ঘৃণা হয়।

১৪৪ ধারা ভেঙে শহরের ঈদগাহ ময়দানের সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম খান আরও বলেন, চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেওয়া হোক। এটি তার মৌলিক অধিকার, মানবিক অধিকার।

মহাসমাবেশ করতে ১৪৪ ধারার বিষয়ে তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা আসে। দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় আসা এ সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। তাই সরকারের এমন আচরণ।

এদিকে পুলিশের বাধায় ১৫ থেকে ২০ মিনিটের সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি থাকলেও তা পরে বাতিল করে ১৪৪ ধারা জারি করা হয়। এটি অমানবিকতার পরিচয়। এ কারণে আমরা ওই এলাকা থেকে সরে এসে ঈদগাহ মাঠে সমাবেশ করলাম। এতে আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা আক্তার বকুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ