মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেবিল বসিয়ে ভ্রাম্যমাণ অফিস করলেন মেয়র আতিক

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে লাউতলা এলাকায় দ্বিতীয় দিনে রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রামচন্দ্রপুর খালকে উদ্ধার করতে রোববার থেকে উচ্ছেদ অভিযানে নেমেছে ডিএনসিসি। তিন দিনের এ উচ্ছেদ অভিযানের প্রথম দিনে দুটি বহুতল ভবন, একটি কাঁচাবাজার এবং ৪০টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়।

দখল হওয়া খালের জায়গা উদ্ধার করতে এসে উচ্ছেদ অভিযানের প্রথম দিনে রোববার খোলা আকাশের নিচে টেবিল বসিয়েই অফিস করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববারের মতো সোমবারও উচ্ছেদ অভিযানে এসে টেবিল বসিয়েই ডিএনসিসির দাপ্তরিক কাজ করেছেন তিনি।

উচ্ছেদ অভিযানে এসে দাপ্তরিক কাজের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার দুদিন সিটি করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। আর আমরাও অফিস খোলার প্রথম দিন অর্থাৎ রোববার উচ্ছেদ অভিযান শুরু করেছি। আর আমি সরাসরি উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকায় অনেক ফাইল জমে থাকবে। আমরা উচ্ছেদে থাকলেও যেন দাপ্তরিক কাজ জমে না থাকে, তার জন্য স্পটের মধ্যেই ভ্রাম্যমাণ অফিস করা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাজে থাকলেও ভ্রাম্যমাণ এই অফিসে জরুরি ও গুরুত্বপূর্ণ ফাইলের স্বাক্ষর করা হবে।

খাল উদ্ধারের বিষয়ে মেয়র আতিক বলেন, ঢাকা সিটির জলাবদ্ধতা দূর করতে আমরা ক্রমান্বয়ে সব খাল উদ্ধার করব। খালগুলো নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। খালের দুই পাড়ে মানুষের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং দুই পাড়েই লাইট স্থাপন করা হবে। আমরা রোববার সকাল থেকে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমি নিজে দাঁড়িয়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এ কার্যক্রমে উপস্থিত থাকব। কোনো দখলদার এসে যেন খালের জায়গা নিজের দাবি না করতে পারে। যারা ইতোমধ্যে খালের জায়গা দখল করে বহুতল ভবনসহ নানা স্থাপনা তৈরি করেছেন, তাদের বিনা নোটিশে উচ্ছেদ করে খালগুলো বেদখল করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি