বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ

কোন প্রকার অনুমতি ছাড়া সরকারি গাড়ি ছুটিতে বাড়ি নিয়ে ভাইয়ের বিয়ে, বৌ-ভাত, গায়ে হলুদ, বিউটি পার্লারে নেওয়াসহ ক্ষমতার নানান অপব্যবহারের অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ব্যবহৃত সরকারি গাড়ি ব্যবহার নিয়ে উপজেলা জুড়ে এখন টক অব দী টাউন এ পরিণত হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত ০১৭৫৪৭৩৬৫৭১ নাম্বারে সোমবার বেলা ১১ টা ৭ মিনিটে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে মঙ্গলবার দুপুরে অন্য একটি নাম্বারে জিজ্ঞাসা করলে তিনি মিথ্যা বলে এড়িয়ে যান। এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবিরের নিকট জিজ্ঞাসা করলে তিনি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো অনুমতি নাই বলে সাংবাদিকদের জানান। তবে কেউ ব্যবহার করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সরকারি গাড়ি নিয়ে গত ৯ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয় প্রশিক্ষণের জন্য খুলনায় অবস্থান করেন। প্রশিক্ষণ শেষে দুই দিন ছুটি নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তার ড্রাইভার নুরুল ইসলামকে সাথে নিয়ে নিজ বাড়ি যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধি পাশা ইউনিয়নের নাউলা গ্রামে জান। সেখানে তার ছোট ভাই ডাক্তার মামুনের বিয়ে, গায়ে হলুদ, বিউটি পার্লারে বউ সাজানো, বৌভাত সহ ফুলবাড়ি এলাকায় আসা যাওয়া ছাড়া যাবতীয় কাজে ব্যবহার করেন।

গত ১৪জানুয়ারি তার ছোট ভাই ডাক্তার মামুনের বিবাহ সম্পন্ন হয় এবং ১৫ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত বৌভাত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ভাড়া করে উক্ত বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগেও কোন প্রকার অনুমতি ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। সরকারি গাড়ি এইভাবে ব্যবহার নিয়ে নানান সমালোচনা চলছে উপজেলাজুড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক নুরুল ইসলামের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার সাথে কথা না বলে স্যারের সঙ্গে কথা বললে ভালো হয় আমি সামান্য চাকরি করি হুকুমের গোলাম মাত্র।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন