রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইশরাত বিনতে শরীফ’র নাতে রাসুল “শ্রেষ্ঠ মানব” মন ছুঁয়েছে হাজার মানুষের (ভিডিও)

সাহিত্যিক, সংগঠক, ইসলামী কলামিস্ট, কবি ইসরাত বিনতে শরীফ এর লেখা নাতে রাসুল বিষয়ক নাশিদ “শ্রেষ্ঠ মানব” ২৯ মার্চ ইউটিউবে প্রকাশ হয়েছে।

সুর সম্ভার একাডেমি, খুলনা থেকে এটি প্রকাশিত হয়েছে।

নাশিদটির সুর করেছেন ইসলামী সংগীতের বিশিষ্ট সুরকার আব্দুল্লাহ আল কাফী। কভার করেছেন হারুনুর রশিদ।

সাউন্ড কম্পজে তাহান খান তামিম, ক্যামেরায় আসিফুর রহমান সায়িফ, ভিডিও সম্পাদনায় হারুনুর রশিদ, আসিফুর রহমান সায়িফ।

পরিচালনায়- তাওহিদুল ইসলাম আব্বাস। কৃতজ্ঞতা স্বীকার করেছেন আব্দুল্লাহ আল কাফী, নাজমুল কবীর , হারুনুর রশিদ, জিএম জুবায়ের ইসলাম, শাফায়াত আহম্মদ।

নাশীদটিতে শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন- মোঃ ইসমাইল ভূঁইয়া, জুনায়েদ বিন ইসমাইল, নোমান শিবলী ,সাবিত আল রাইয়ান, তাহসিন আহমেদ, সাদ বিন শাফায়েত( সিয়াম ), তাহসিন আরাফাত শাওন, মুশফিকুর রহমান ফাহিম, ফারিয়া তুজ সামিয়া , উনাইসা ইসলাম নুসাইবা, ইসমাত আফিয়া,সামিয়া বিনতে রোজা মনি, জান্নাতুল ফেরদৌস রোজ, নাজিফা হাসান, সুমাইয়া রহমান মুনিয়া , খাদিজাতুল কুবরা, শাহরিয়া ইসলাম ছোঁয়া, মুমতাহিনা ইসলাম, সিদ্দিকুর রহমান মুত্তাকিনা, মারিয়াম বুশরা, মুমতাহিনা বিনতে আজমল।
লিরিক হচ্ছে-
তপ্ত মরুর ভেদ করে
ফুটলো রঙিন ফুল
নামটি যে তার সবার প্রিয় মুহাম্মদ রাসুল।।

হৃদয়টা তার আকাশ সম নিরহংকার দিল
তার আগমনে ফুলকলিরা
হাসে যে খিলখিল ।
দুরুদ পড়ে ভালোবাসায়
তামাম আলমকুল।।

জীবনটা তার বিলিয়ে দিলেন মানবতার তরে
নূরের জ্যোতি উঠল ফুটে
প্রতি ঘরে ঘরে ।
এই ধরণীর শ্রেষ্ঠ মানব
রাসুলে মাকবুল।।

উল্লেখ্য, কবি ইসরাত বিনতে শরীফ ইতিপূর্বে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছেন এবং লিখে যাচ্ছেন। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গণিত বিভাগে মাস্টার্স পরীক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, স্বনির্ভর ও মেধাভিত্তিকবিস্তারিত পড়ুন

  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী