বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনার্জিপ্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ

প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী করে তোলা সম্ভব। এটি বিবেচনায় রেখে, সম্প্রতি প্লাস্টিকের বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল), যা একইসাথে পরিবেশ-বান্ধব এবং পরিবেশের নান্দনিকতা রক্ষার এক অনন্য বিকল্প হিসেবে কাজ করবে।
সময়ের সাথে সাথে প্লাস্টিক বোতলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে একই হারে পরিবেশে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও। তবে, ব্যবহারের পর বোতলগুলো ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলোকে পুনরায় নানাভাবে ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিংয়ের পাশাপাশি প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে যে কেউ তাদের সৃজনশীলতার প্রকাশ করতে পারেন। টেকসই পরিবেশগত ভারসাম্য ও সবুজের সৌন্দর্য্য রক্ষার্থে সৃজনশীল এক উদ্যোগের আওতায় এখন এনার্জিপ্যাক তাদের ব্যবহৃত প্রতিটি প্লাস্টিক বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করতে যাচ্ছে।
এ নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হুমায়ুন রশীদ বলেন, “টেকসই পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলেছে। পরিবেশগত দীর্ঘস্থায়ীত্ব প্রসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যের সমস্যাকে মোকাবিলা করার জন্য পরিবেশ-বান্ধব সমাধান অনুসন্ধান করে আসছি। এরই অংশ হিসেবে আমরা আমাদের ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলোকে আরও টেকসই কিছুতে পরিণত করার ধারণাটিকে বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগের মাধ্যমে আমরা দেশকে সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো।”
প্লাস্টিক পণ্যের প্রতিকূল প্রভাব সমাজের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটিতে পরিণত হচ্ছে, যা বিভিন্নভাবে আমাদের জীবনকে ব্যাহত করছে। টেকসই সমাধান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেছে এনার্জিপ্যাক প্লাস্টিক বর্জ্য হ্রাস করার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” বা এসডিজি অর্জনের পথে আরো এগিয়ে নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত