মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোজ্যতেলের দাম বাড়াতে সংকট কারসাজি মিলার-ব্যবসায়ীদের : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম বাড়ায় মিলার ও খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, বড় মিল মালিকরা কথা রাখেননি। বাড়তি লাভের জন্য ঈদের ৫ থেকে ৭ দিন আগেই তেল মজুত করে রেখেছিলেন।

সোমবার (৯ মে) ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্যই মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বাজারে সরবরাহ সংকটে কারসাজি করেছেন।

মন্ত্রী আরও বলেন, তাই একজন খুচরা ব্যবসায়ীর কাছ থেকেও এক হাজার লিটার তেল পাওয়া গেছে, এভাবেই কারচুপি হয়েছে।

এর আগে রোববার (৮ মে) চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে বাড়তি দামে বিক্রির জন্য গোপন জায়গায় বোতলজাত সয়াবিন তেল মজুত করায় একটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

এ সময় খাজা এন্টাপ্রাইজের মালিক বলেন, ‘সামান্য তেল’ পাওয়ায় জরিমানা করা হয়েছে। এর থেকে অনেক বেশি বোতলজাত সয়াবিন একদিনে বিক্রি করেন বলে জানান তিনি।

অপরদিকে নাটোরে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যা শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম সমন্বয় করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম ‍সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তেলের দামের হালনাগাদ জানতে কোম্পানি প্রতিনিধি, ট্যারিফ কমিশন ও সিনিয়র সচিবদের সভায় এ তথ্য জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী