শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার্জার ফ্যানের ভেতরে দেড় কোটি টাকার সোনার বার! আটক-১

চার্জার ফ্যানের ভেতরে দেড় কোটি কোটি টাকার সোনার বারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তিনি বাহরাইন থেকে দেশে ফিরেছেন। তাকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল।

কাস্টম হাউসের কর্মকর্তারা আরও জানান, শফিকুলের সঙ্গে থাকা লাগেজের ভেতর একটি চার্জার ফ্যান ছিল। বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ফ্যানের ভেতরে সোনার বার শনাক্ত হয়। পরে চার্জার ফ্যানের ভেতরে ২০টি সোনার বার পাওয়া যায়।

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, চার্জার ফ্যানের ভেতরে বিশেষ কায়দায় ২০টি সোনার বার লুকিয়ে রাখা ছিল। উদ্ধার এই সোনার বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন।

সোনার বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়