শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিষের বোতল নিয়ে ইসির সামনে ইউপি প্রার্থীদের অবস্থান

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে অবস্থান নিয়েছেন হাতিয়া উপজেলার ১নং হরনী ও ২নং চানন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে ইসির সামনে এই অবস্থান নেন।

এর আগে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এতে সই করেন হরণী ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. মুসফিকুর রহমান, চানন্দি ইউপির চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম শামীম ও সদস্য প্রার্থী কামরুল হাসান তারেক।

লিখিত অভিযোগে বলা হয়, আমরা ১নং হরনী ও ২নং চানন্দি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী। আমাদের নির্বাচনী এলাকায় মনোনয়ন সংগ্রহ ও জমাদানে জটিলতা নিরসনে আপনার পদক্ষেপ প্রশংসনীয়।
মহোদয়, এতদ্বাঞ্চলের সাধারণ জনগণ ভোট প্রয়োগের ব্যাপারে প্রাণনাশের হুমকি পাচ্ছে। ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী, রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমানা থাকায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে।
তাই এ দুই ইউপির প্রত্যেকটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বর্হিভূত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করা আবশ্যক। অন্যথায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রচারণার সময় পুলিশের উপস্থিতিতে প্রার্থীদের মারধর করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, আমাদের মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের (এমপি) স্বামী মোহাম্মদ আলী সন্ত্রাসীদের দিয়ে প্রার্থীদের ওপর হামলা চালান এবং প্রচারণা বন্ধ করে দেন। বর্তমানে সব প্রার্থীর কাজ ও প্রচারণা বন্ধ রয়েছে। ইতোপূর্বে হাতিয়ার মূল ভূখণ্ডে ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ার কারণে ভোটাররা আতঙ্কিত। তাই প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

১নং হরনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সালাহউদ্দিন বলেন, এখানে এমপির স্বামীর সমর্থিত প্রার্থী ছাড়া কাউকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। তারা ভোটারদের বলছেন- ইভিএমে ভোট হলেও তোমরা শুধু ফিঙ্গার দিবা। আর আমাদের লোকেরা ভোট দিয়ে দেবে। তোমরা ভোট দিতে পারবা না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাররা যাতে ভোট দিতে পারে ইসির কাছে সেই দাবি জানাই।

অবস্থান কর্মসূচিতে দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ২৭ জন সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ও ৬ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী অংশ নিয়েছেন। আগামী ১৫ জুন ওই দুটি ইউপিতে ভোট হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়