শ্যামনগরে কারিতাস বাংলাদেশ’র আয়োজনে সুবর্ণজয়ন্তী পালিত


‘ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে কারিতাস বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী কারিতাস রিসোর্স সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ এর খুলনা আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, রমজননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন, মুন্সিগঞ্জ ইউনিয়ন ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নিপা চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এবং কারিতাস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশ নেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র্যালি ও সহাবস্থান সংলাপ
বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন


