শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিককে হত্যার হুমকি! থানায় জিডি

ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও রাজধানী টাইমস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে শীর্ষ চোরাকারবারী ও বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী আব্দুল আলিম।

গতকাল (রোববার) বিকাল সাড়ে চারটার দিকে দেবহাটার শাখরাকোমরপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এসময় সাংবাদিককে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক কামরুল হাসান জানান, সাতক্ষীরার দেবহাটা সিমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় রেনু প্রবেশ করছে এই বিষয়ক অনুসন্ধানী রির্পোট করার জন্য বিশেষ তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য আলিমের নাম শোনা যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে সে কোন প্রকার উত্তর না দিয়েই ক্ষিপ্ত হয়ে বলতে থাকে তোর এখানে আসার সাহস কে দিয়েছে? তুই আমাকে চিনিস, আমি কে? আমাকে প্রশ্ন করার তুই কে? আমার নামে যদি কোন প্রকার রির্পোট করিস তাহলে তোকে দুনিয়া ছাড়া করব। এ কথা বলতে বলতে সে তার লাঠিয়াল বাহিনি নিয়ে আক্রমন করতে উদ্যত হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর- ১০৬৭।

উল্লেখ্য, আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো. মোহসীন আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮।
প্রসঙ্গত, শীর্ষ চোরাকারবারী আল ফেরদৌস আলফা মাদক মামলায় ইতিপূর্বে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কয়েক মাস জেলও খেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনে বেরিয়ে আসেন। তিনি সরকারের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারী, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলেও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়।

এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম বিজিবি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। এই মামলাটি ২০১৩ সালের নভেম্বর মাসে দায়ের করেন ভোমরা বিজিবি’র নায়েক মো. নাসির উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যে, দেবহাটা সিমান্ত দিয়ে প্রতিদিন সরকারের রাজস্ব ফাকি দিয়ে কয়েক কোটি টাকার ভারতীয় রেনু বাংলাদেশে প্রবেশ করে। যার মূলহোতা চোরকারবারী আব্দুল আলিম।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়