শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

বেনাপোল চেকপোস্ট প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান (ইউ এস) ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেনাপোল বন্দরের প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেরিন সুলতানা সাভার থানার আশুলিয়া এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। ভারতের হন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল মারকুইজ ইসস্ট্রইচ কোলকাতা এর বহনকারী হিসেবে জেরিন সুলতানা কাজ করে। হন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল অভিনব কায়দায় ল্যাগেজ এবং শরীরের ফিটেড অবস্থায় পাচার করে থাকে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেন্ঞ্জার টার্মিনালের সামনে অভিযানে বসে। পরে সন্ধ্যা ৭টার দিকে ঐ নারী বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম শেষ করে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। যার বাংলাদেশী মুল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন