শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সুপেয় পানি সরবরাহে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের কাজ চলমান

সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধীনে জমিসহ বসতঘর প্রদান করেছেন। সেখানে বাসবাসকারী পরিবারগুরো যাতে সুপেয় পানি পান করতে পারে এজন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অধিনে পরিবার প্রতি ১টি করে ৩ হাজার লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করে দেয়া হচ্ছে।

উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। তিনি আরো জানান, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প অনুযায়ী পানি ট্যাংক স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। কাজের যাবতীয় উপকরণের গুনগত মান ঠিক রেখে কাজ করার জন্য ঠিকাদরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, চলমান এ প্রকল্পের কাজ ঠিকমতো চলছে। আমি বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক