সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন নজরুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

রোববার (১১ সেপ্টেম্বর) দলের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন দুপুরে নজরুল ইসলামের হস্তগত হয়।

এদিকে নজরুল ইসলাম মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক আওয়ামী লীগের নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা।

এবিষয়ে নজরুল ইসলাম জানান, মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চিরকৃতজ্ঞ। দলীয় একটি সূত্র জানায়,শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দেশব্যাপী দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তবে সেই তালিকার সাতক্ষীরার স্থানে ফাঁকা রাখা হয়।

নজরুল ইসলামের মনোনয়ন প্রাপ্তিতে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র বলেন,মনোনয়ন প্রত্যাশা অনেকে করতেই পারে। তবে নেত্রী যেহেতু দলীয় মনোনয়ন নজরুল ইসলামকে দিয়েছেন,তাই আমি তাকে সর্বাত্মক সমর্থন করব। একইভাবে নজরুল ইসলামকে সমর্থনের কথা জানান জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এজাজ আহমেদ স্বপন। দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের কাছে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরার সুলতানপুরের এম খলিলুল্লাহ ঝড়ু। তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটিডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি ও সীমান্ত আদর্শ কলেজের সভাপতি।
জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে তিনি বলেন,আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম না। অনেক আগে থেকে আমি জনগণের জন্য কাজ করছি। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমি পক্ষপাত ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করব। উন্নয়ন বঞ্চিত এলাকায় বিশেষ বরাদ্দ প্রদান করব।
খোঁজ নিয়ে জানা গেছে,নজরুল ইসলাম ও খলিলুল্লাহ ঝড়ু ছাড়া অন্য কোন প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেননা।

প্রসঙ্গত, জেলা পরিষদের মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৭ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৬৪৮ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের তৎকালিন সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত মুনসুর আহমেদকে বিপুল ভোটে হারিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের