বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার বিভিন্ন সড়কের উন্নয়নে ৭৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

খুলনা মহানগরীর হাসপাতাল ও বাজার কেন্দ্রিক সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এ জন্য ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর)’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী বছর শুরু হবে সড়ক সংস্কারের কাজ।মঙ্গলবার (০৪ অক্টোবর) প্রকল্পের আওতায় কি কি কাজ হবে সেসব বিষয় চূড়ান্ত করতে খুলনায় আসেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের। পরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।

এ সময় সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ।

কেসিসির পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে করোনার সময় খুলনা মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান, শ্মশান ঘাট সংলগ্ন সড়কের উন্নয়নে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চাওয়া হয়। ওই সময় বিশ্বব্যাংক এ খাতে অর্থ বরাদ্দ দিতে সম্মত হয়। কিন্তু মাঝে দুই বছর নানা কারণে প্রকল্পটির কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেই প্রকল্পটির কাজে গতি পেয়েছে।

কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার জানান, করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর নতুন করে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় এই ৭৫ কোটি টাকা দিয়ে কোন কোন সড়ক সংস্কার করা হবে সেটি চূড়ান্ত করতে আবারও বৈঠক হবে। এর পর সড়ক এবং কাজ চূড়ান্ত হবে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ