শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে দাম্পত্য জীবনে অসুখ, বিয়ের ২ মাসের মাথায় তরুণীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে সোনিয়া খাতুন (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর লাউড়ি গ্রামে বাবার বাড়িতে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে ঝুলে আত্মহত্যা করে সে।

খবর পেয়ে (শুক্রবার) রাত ৯টার দিকে থানা পুলিশ সোনিয়ার মরাদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
সোনিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে। নিজের অমতে জোর করে বিয়ে দেওয়ায় সোনিয়া আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোনিয়ার চাচাতো ভাই মেহেদী হাসান বলেন- ২ মাস আগে উপজেলার তাহেরপুর এলাকার জনৈক আবু রাসেল জিয়ার সাথে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিলো না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- রাসেলের সাথে বিয়েতে সোনিয়ার অমত ছিলো। তারপরও বাবা-মা তাঁকে জোর করে বিয়ে দেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে বাবা-মার সাথে মেয়ের কথা কাটাকাটি হয়।

সোনিয়ার বাবা হারুন অর রশিদ বলেন- ৮-১০ দিন আগে মেয়ে আমার বাড়িতে আসে। শুক্রবার দুপুরে গোসল করে ও নিজের ঘরে ঘুমাতে যায়। বিকেলে জাগাতে গিয়ে দেখি ফ্যানের সাথে মেয়ের মরাদেহ ঝুলে আছে।

হারুন অর রশিদ আরো বলেন- দুই পরিবারের মধ্যে দেখাশোনায় বিয়ে হয়েছে। আমার বাড়ি আসার পর জামাইয়ের সাথে মোবাইল ফোনে মেয়ের কথা হতো।

মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন- ২ মাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। পারিবারিক অশান্তিতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা